শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

২৭ বছর পর ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজক ভারত

অনলাইন ডেস্ক | ০৭:৩০ মিঃ, জুন ১০, ২০২৩



নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭১তম আসর আয়োজন করতে যাচ্ছে ভারত। এর আগে, ১৯৯৬ সালে এই প্রতিযোগিতার আসর বসেছিল ভারতে। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মিস ওয়ার্ল্ডের আয়োজক কমিটি। বলা হয়েছে, দীর্ঘ ২৭ বছর পর আবারো ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজন করা হচ্ছে ভারতে।

এবারের আসরের জন্য ভারতকে বেছে নেওয়ার কারণ জানিয়েছে মিস ওয়ার্ল্ডের সিইও জুলিয়া মোর্লে। তিনি বলেন, মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরের জন্য আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ঘোষণা করছি। দেশটির ঐতিহ্য ও বৈচিত্র্যেময় সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় ও সুন্দর স্থান এবং নারীদের ক্ষমতায়নে দেশটির উদ্যোগের কারণে এবার ভারতকে বেছে নেওয়া হয়েছে।

জুলিয়া মার্লি জানান, ৩০ বছর আগে প্রথম তিনি ভারত এসেছিলেন। তখন থেকেই ভারতের এই সংস্কৃতি ও সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছিল। এদিকে, এবারের আসরে ১৩০টি দেশের সেরা সুন্দরীরা নিজ নিজ দেশের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। তারা এক মাস ধরে ভারতে লড়বেন সেরা সুন্দরী হওয়ার জন্য।  

১৯৬৬ সালে প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট উঠেছিল রীতা ফারিয়ার মাথায়। শুধু ভারতীয় নন, প্রথম এশিয়ান হয়ে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এরপর একে একে ভারতের ঐশ্বরিয়া রাই, ডায়ানা হেডেন, ইয়োকতা মুখে, প্রিয়াঙ্কা চোপড়া, মানুষি ছিল্লারের মাথায় এই মুকুট ওঠে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.