শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অভিনেত্রী তুনিশার মৃত্যু, জামিন পেলেন প্রেমিক শীজান খান

বিনোদন ডেস্ক | ০৬:২৩ মিঃ, মার্চ ৪, ২০২৩



ভারতের টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্যের সমাধান এখনও হয়নি। তবে পুলিশের হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত প্রেমিক শীজান খান। তিন মাসের মাথায় তার জামিনের আর্জি মঞ্জুর করলেন মহারাষ্ট্রের আদালত। এক লাখ রুপি মুচলেকায় জামিন মিলেছে অভিনেতার।

এক মাস আগেও মুম্বাইয়ের হাইকোর্ট শীজানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন। পাশাপাশি, মুম্বাই পুলিশকে তুনিশা শর্মা মৃত্যু মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তারপর হঠাৎ সিদ্ধান্ত বদল নিয়ে আদালতের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

গত বছর ডিসেম্বর মাসে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন প্রেমিক তথা সহ-অভিনেতা শীজান। তদন্ত ঠিক পথে এগোচ্ছে কি না, তা যাচাই না করে অভিযুক্তের জামিন মঞ্জুর করা সম্ভব নয়, জানিয়ে দেন বম্বে হাইকোর্ট। সেই মর্মেই অভিনেতার জামিনের আর্জি খারিজ করেছিল আদালতের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, অভিযুক্ত শীজানকে সিঙ্গেল বেঞ্চেও এই আর্জি রাখার পরামর্শ দিয়েছিলেন হাইকোর্ট। ৪ মার্চ নতুন খবর এল। শীজানকে জামিন দেওয়ায় খুশি তার পরিবার।


Designed & Developed by TechSolutions Plex Ltd.