শিরোনাম
জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন
অনলাইন ডেস্ক | ০৬:০৮ মিঃ, জুন ৮, ২০২৩
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে এসে হায়েনার আক্রমনের শিকার হয়েছে এক শিশু। হায়েনার কামড়ে ওই শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটির বয়স ২ বছর। তার বাড়ি নওগাঁয়।
গুরুতর অবস্থায় শিশুটিকে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।
