শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

অনলাইন ডেস্ক | ০৯:০৬ মিঃ, এপ্রিল ১৫, ২০২৩



রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পর ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঈদের ঠিক কয়েকদিন আগে নিউ সুপার মার্কেটে আগুন লেগে একে একে পুড়তে শুরু করে দোকান।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়েছে। এরপর ইউনিট আরও বাড়ানো হয়। এখন পর্যন্ত ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ৮ প্লাটুন বিজিবি।  আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।


Designed & Developed by TechSolutions Plex Ltd.