শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

সন্তানের বাবা কে, ক্রমাগত প্রশ্নের মুখে ইলিয়ানা

অনলাইন সংস্করণ | ০৬:৫১ মিঃ, মে ৬, ২০২৩



মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গত মাসেই অনুরাগীদের এ সুখবর দিয়েছেন তিনি। তবে সন্তানের বাবা কে? তা নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। একদিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের স্ফীতোদরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ইলিয়ানা। 

সাদা-কালো ভিডিওতে তিনি, আর তার কাছেই রয়েছে তার পোষ্য। ইলিয়ানার হাতে কফির কাপ। ভিডিওতে লেখা, ‘লাইফ লেটলি’, আবহে ‘আ বিউটিফুল মর্নিং’ গান। নিজের জীবনের এই সময় যে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী, তা স্পষ্ট এই ভিডিও থেকেই। তবে অস্বস্তিও যে কম রয়েছে, এমনটি নয়।

গর্ভাবস্থার এই সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় হবু মাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে অভিনেত্রী জানান, রাতে ঘুমোতে পারছেন না। বিছানার ওপর শুয়ে ঘুমানোর চেষ্টা করছেন। সেই ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখলেন, যখনই ঘুমের চেষ্টা করছি, তখনই পেটের ভেতর ড্যান্স পার্টি শুরু হয়ে যাচ্ছে।

বছর কয়েক আগে পর্যন্তও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তাকে একাধিকবার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন তিনি। ২০১৯ সালে সম্পর্কে চিড় ধরে ইলিয়ানা ও অ্যান্ড্রুর। তার পর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন ইলিয়ানা। 

সম্প্রতি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তার। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে চর্চিত যুগলকে। ইলিয়ানার অনাগত সন্তানের বাবা ক্যাটরিনার ভাই-ই কিনা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।


Designed & Developed by TechSolutions Plex Ltd.