শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

যৌনতা-আকাংক্ষার নতুন গল্প নিয়ে আসছে ‘লাস্ট স্টোরিজ ২’

বিনোদন ডেস্ক | ০৬:৫২ মিঃ, জুন ৭, ২০২৩



২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাস্ট স্টোরিজ’ বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। কিয়ারা আদভানি-ভিকি কৌশল, নেহা ধুপিয়া, রাধিকা আপ্তে, ভূমি পেডনেকার অভিনীতি সিনেমাটি যৌনতা, লালসা, আকাংক্ষার গল্প ফুটিয়ে তুলেছেন পর্দায়। দীর্ঘ ৪ বছর পর অবশেষে এটির সিক্যুয়েল আসতে চলেছে। এবার যৌনতার গল্প বলবেন কাজল, নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষ।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম টিজার। টিজারেই চমকে দিয়েছেন প্রত্যেকে।

৫৬ সেকেন্ডের টিজারটি ‘লাস্ট স্টোরিজ ২’-এর প্রতিটি গল্পের একটু করে আভাস দেয়, যা ভক্তদের নতুন কিছুর জন্য আগ্রহী করে তুলেছে। চারটি ভিন্ন গল্পে সাজানো সিনেমাটি এবার নতুন করে প্রাপ্তবয়স্কদের জন্য যৌনতা ও সামাজিক বার্তা দিতে যাচ্ছে।

অঙ্গদ বেদী, কাজল, ম্রুণাল ঠাকুর, নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, তিলোতমা শোম এবং বিজয় ভার্মা সহ তারকা-খচিত ‘লাস্ট স্টোরিজ ২’তে এবার চারজন প্রতিভাবান পরিচালক তাদের গল্প বলবেন। অমিত রবিন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেন শর্মা, আর. বাল্কি এবং সুজয় ঘোষ৷ নির্মাণের ক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দুর্দান্ত। লাস্ট স্টোরিজের প্রথম কিস্তিতে বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর ব্যানার্জী এবং করণ জোহর তাদের স্বতন্ত্র গল্প বলার শৈলীর জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।

টিজারটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন পাচ্ছে।

সিক্যুয়েলটিতে নতুন কি আসতে যাচ্ছে তা নিয়ে উত্তেজনা এবং আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আসন্ন সিনেমাটির জন্য টিজার প্রকাশ করলেও টিজারে মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি। তাদের ভক্তদের অপেক্ষা কিছুটা বাড়ছে। তবে টিজারটি দর্শকমনে দারুণ কৌতূহল জাগিয়েছে এবং ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.