শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

নগ্ন হয়ে ব্যালকনিতে ওয়াইন খেলেন হ্যালি বেরি

বিনোদন ডেস্ক | ১১:১৮ মিঃ, এপ্রিল ১০, ২০২৩



সাহস তার বরাবরই একটু বেশি। তিনি যা মনে করেন, তাই করেন। এবারও করলেন চমকে দেওয়ার মতো এক সাহসী কাজ। নিজের ব্যালকনিতে নগ্ন হয়ে দাঁড়িয়ে ওয়াইন খেলেন হ্যালি বেরি। সেই ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার ইনস্টাগ্রামে, অস্কার বিজয়ী অভিনেত্রী তার ব্যালকনিতে এক গ্লাস ওয়াইন পান করার সময় নগ্ন পোজ দেওয়ার একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আমি যা করতে চাই তাই করি৷ শুভ শনিবার।”

হ্যালি বেরি ইনস্টাগ্রাম পোস্ট থেকে

এদিকে বেরির এমন পোস্টে হ্যালে বেইলি এবং লেনা ওয়েইথে সহ বেশ কয়েকজন তারকা মন্তব্য করেছেন। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারকা সহকর্মীরা। অনেকেই তাকে ‘সাহসী’ হিসেবে অ্যাখ্যা দিচ্ছেন। কেউ বা বলছেন এই বয়সেও নিজের ফিটনেস ধরে রাখায় অনন্য তিনি। ভক্তরাও বেশ প্রশংসাই করছেন অভিনেত্রীর। তবে বিদ্রুপের সংখ্যাও কম নয়। অনেকেই বলছেন, ‘নগ্ন হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ওয়াইন খাওয়ার মাঝে আহামরি কোনো বিষয় নেই।’

এই প্রথমবারের মতো এমন ছবি পোস্ট করেননি বেরি। সম্প্রতি প্রায় নিয়মিতই টপলেস ছবি শেয়ার করছেন অভিনেত্রী। গত মাসে ইনস্টাগ্রাম এবং টুইটারে শেয়ার করা স্ন্যাপশটগুলোতে নগ্ন শরীরে পোজ দিয়েছেন বেরি। ছবিগুলো বেশ সাড়া ফেলে দেয় ভক্তদের মাঝে। ৯৫তম বার্ষিক অস্কারে সম্পূর্ণ পোশাক পরিহিত গ্ল্যামারাস রেড কার্পেট উপস্থিতির পরপরই সেই অর্ধনগ্ন ফটোগুলো পোস্ট করেছেন বেরি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.