নুসরাত ভারুচা-হানি সিং ‘প্রেম’, মুখ খুললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক | ০৬:৩৫ মিঃ, মে ৪, ২০২৩
বলিউডে প্রেমের সম্পর্কের গুঞ্জনের শেষ নেই। কিছু কিছু গুঞ্জন তো বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার নতুন করে গুঞ্জনে ভাসছে বলিউড। বলিউডের র্যাপার হানি সিং এবং অভিনেত্রী নুসরত ভারুচার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। দুজনের প্রেম নাকি ঝড়ের গতিতে এগুচ্ছে। মাঝেমধ্যেই নানা জায়গায় দেখা যাচ্ছে তাদের। কখনও হাত ধরে আবার কখনও একসাথে। নুসরাত এবং হানি সিংয়ের প্রেমকাহিনীর গুঞ্জন ছড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে।

এবার হানি সিংয়ের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত। জানালেন, নিদারুণ উপভোগ করছেন এই গুঞ্জন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিনেত্রী বলেছেন, “কোনোদিন আমায় নিয়ে এমন গুঞ্জন ছড়ায়নি। আমি যেখানেই গেছি, সেখানে কোনোদিন কোনো গুজব পাইনি। এখন যখন এসব শুরু হয়েছে, আমার বেশ মজা লাগছে। আমি দারুণ উপভোগ করছি। এখন আমায় কেউ প্রশ্ন করলে আমি অন্তত বলতে পারি প্রেমের গুঞ্জন রয়েছে”।
অভিনেত্রীর আরো বলেন, “আমার মনে হয় মানুষের জীবনে কোনো কাজ নেই, তাই তারা অনুমান করতে ভালোবাসে। তাই যারা যা খুশি ভাবছে ভাবুক। আমার কোনো সমস্যা নেই”।
ক্যারিয়ারের প্রথম দিকে কার্তিক আরিয়ানের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছিল নুসরাতের। যদিও সেই গুঞ্জন বেশিদিন টেকেনি। গতবছর বিবাহ বিচ্ছেদ ঘটে র্যাপার হানি সিংয়ের। এরপর জড়িয়েছেন নতুন প্রেমে। শোনা যাচ্ছে, এরইমধ্যে হানি সিংয়ের সঙ্গে নাকি সম্পর্ক ভেঙেছে তার প্রেমিকার। এরপরই নুসরাতের হাত ধরেছেন এই গায়ক। যদিও নুসরাতের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই জনপ্রিয় গায়ক।
