শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, প্রস্তাব বাজেটে

সিনিয়র করেসপন্ডেন্ট | ০৫:১২ মিঃ, জুন ১, ২০২৩



২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করা হয়েছে। এর ফলে কোনো ব্যক্তির বার্ষিক আয় সাড়ে ৩ লাখ টাকার বেশি না হলে কর দিতে হবে না।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। ওই অর্থবছরে করমুক্ত আয়সীমা ছিল ৩ লাখ টাকা। এবার ব্যবসায়ীদের প্রস্তাব ছিল ৪ লাখ টাকা করার।

এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২৩-২৪ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত। পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ এবং এর চেয়ে বেশি আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর আরোপ করা হচ্ছে।

তবে বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের ব্যক্তির জন্য সাড়ে ৪ লাখ থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা, তৃতীয় লিঙ্গ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.