শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

তারকাদের অদ্ভুত ডাকনাম

বিনোদন ডেস্ক | ০৬:৫৬ মিঃ, মার্চ ১৬, ২০২৩



আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো অদ্ভুত ডাকনাম রয়েছে। যে নামে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা ডেকে থাকেন। এই বিষয়টি তারকাদের জীবনেও ঘটে। তারা দর্শকের কাছে এক নামে পরিচিত হলেও বাড়িতে তাদের ডাকা হয় ভিন্ন নামে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকজন তারকার ডাকনাম। 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তীর বাবা তার ডাকনাম রাখেন 'গিন্টু'। অনেক ভক্তরাই অবশ্য তার এই নামটা জানেন। এক সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই বলেন যে, তার জন্মের পরেই তার বাবা এই নামটি রেখেছিলেন এবং এই কারণে তিনি নিজেও এই 'গিন্টু' নামটি খুব পছন্দ করেন। তার বোনও তাকে এই নামেই ডাকেন। 

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

টলিটাউনের এই অভিনেত্রীকে ঘনিষ্ঠরা ডাকেন 'পুতাই' বলে! এটাই তার ডাকনাম। জন্মের পর তার এক কাকা শুভশ্রীকে এই নাম দেন। এমনকি শুভশ্রীর স্বামী অর্থাৎ রাজ চক্রবর্তীও তাকে 'পুতাই' নামেই ডাকেন।

পাওলি দাম

অভিনেত্রী পাওলি দামের ডাকনাম মূলত তার ভালো নামের শুরুর অক্ষরগুলোই। তার ডাকনাম 'পাও'। অভিনেত্রীর স্বামীও তাকে এই নামেই সন্মধোন করেন। তবে অভিনেত্রীর আরও একটি নাম রয়েছে, তা হলো 'বুড়ি'।

cats

স্বস্তিকা মুখোপাধ্যায়

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়। আপনি কি জানেন তাকে কোন নামে ডাকে তার ঘনিষ্ঠরা? একটু অদ্ভুত শুনতে লাগলেও, তার ডাকনাম 'ভেবলি'। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নামেই ডাকেন স্বস্তিকাকে। 

 

cats

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিভিন্ন ধাঁচের সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ডাকনাম 'চুমকি'। অভিনেত্রীর বাবা তাকে এই নামটি দিয়েছিলেন। তবে তার পরিবারের অন্যসব সদস্যরা চুমকি নামের পাশাপাশি তাকে 'টুনুমোনা' বলেও ডেকে থাকেন।

cats

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে যদিও তার ডাকনামেই পরিচিত। 'বুম্বা' নামেই জনপ্রিয়তা পান এই অভিনেতা। তবে এই নাম ছাড়াও প্রসেনজিৎকে তার মা বাড়িতে 'বুম' বলে ডাকতেন এবং দাদা-পিসিদের কাছে 'বুম্বা দা' বলেই পরিচিত।

cats

সব্যসাচী চক্রবর্তী

ছোটবেলায় খুব 'গাবলুস' টাইপের মোটা ছিলেন বলে, তাকে তার বাবা ডাকতেন, 'বেণীপ্রসাদ আগরওয়াল'। গোটা ইন্ডাস্ট্রি আজ যাকে চেনে 'সব্যসাচী চক্রবর্তী' নামে। সেখান থেকেই 'সব্যসাচী বেণী' নামেই পরিচিত। তবে ইন্ডাস্ট্রিতেও সকলে সব্যসাচীকে 'বেণু দা' বলেই সম্বোধন করেন। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.