শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বিচ্ছেদের পথে ইমরান-অবন্তিকা!

বিনোদন ডেস্ক | ০৭:৩৭ মিঃ, মার্চ ২২, ২০২৩



১৯ বছর বয়স থেকে প্রেম। তারপর বলিউডে পা রাখার বছর দুয়েকের মধ্যেই বিয়ে করেছিলেন অভিনেতা ইমরান খান। পাত্রী ছিলেন অবন্তিকা মালিক। ২০১০ সালে অবন্তিকার সঙ্গে বাগদান হয় ইমরানের। তারপর ২০১১ সালে বিয়ে। ইমরান ও অবন্তিকার সুখের দাম্পত্য জীবনে চির ধরে বিয়ের বছর কয়েক পর থেকে। 

২০১৯ সালে বিয়ের আট বছর পরে পরস্পরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন ইমরান ও অবন্তিকা। তারপর কেটে গেছে প্রায় চার বছর। এবার কি স্থায়ীভাবে বিচ্ছেদের পথে হাঁটলেন তারা দুজন?  সামাজিক যোগাযোগ মাধ্যমে অবন্তিকা মালিকের পোস্টে তারই ইঙ্গিত।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ স্টোরি পোস্ট করেছেন অবন্তিকা। হলিউডের পপতারকা মাইলি সাইরাসের একটি পারফরম্যান্সের ক্লিপিং শেয়ার করেন অবন্তিকা। যাতে লেখা, ‘ডিভোর্সটা ওর পক্ষে সবচেয়ে ভালো হয়েছে।’

ওই ভিডিও শেয়ার করে অবন্তিকা লেখেন, ‘শুধু ওর ক্ষেত্রেই যে এটা সত্যি, তা নয়!’ ওই স্টোরি দেখেই অনুরাগীদের প্রশ্ন, তবে কি ইমরানের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ সেরেই নিলেন অবন্তিকা? 

প্রসঙ্গত, মাইলির নতুন অ্যালবাম ‘এনডলেস সামার ভ্যাকেশন’ মূলত বিবাহবিচ্ছেদের ওপরই আধারিত। লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে মাইলির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে ২০২০ সালে। 

 ২০১৩ সালে কন্যাসন্তানের মা-বাবা হন অবন্তিকা ও ইমরান। ২০১৯ সালে আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে অবন্তিকার সঙ্গেই থাকে তাদের মেয়ে। সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন ইমরান।

অভিনেতা হিসেবে মোটামুটি সফল কর্মজীবনের পরও ‘লাইমলাইট’ থেকে দূরেই থেকেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও বেশ মুখচোরা ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত অভিনেতা। সম্প্রতি অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে দেখতে পাওয়া গেছে ইমরান খানকে। 

ফেব্রুয়ারিতে একে অপরের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়িয়েছেন দুজন। সেই ছবি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার পরেই কি স্থায়ীভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত অবন্তিকার? কৌতূহল অনুরাগীদের।


Designed & Developed by TechSolutions Plex Ltd.