শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

একসঙ্গে পর্দায় আসছেন বাবা-মেয়ে

বিনোদন ডেস্ক | ০৮:৪০ মিঃ, জুন ২৬, ২০২৩



বলিউডের গ্ল্যামার জগতের বাদশা তিনি। কোটি ভক্তের হৃদয়ের রাজা। কিং খান শাহরুখ খান। এবার সন্তানদের আনতে যাচ্ছেন পর্দায়।

তাই চেষ্টার ত্রুটি রাখছেন না কোথাও। মেয়ে সুহানা খানের আসন্ন চলচ্চিত্রের পোস্টার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। মেয়ের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও করেছেন কিং খান। তবে এবার তীব্র গুঞ্জন শোনা যাচ্ছে যে মেয়ের আসন্ন একটি চলচ্চিত্রে পর্দায় হাজির থাকবেন স্বয়ং শাহরুখ খান! 

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, শাহরুখ একটি চলচ্চিত্রের সহ-প্রযোজনাও করবেন যাতে তার মেয়ে সুহানা প্রধান ভূমিকায় অভিনয় করবেন।

এই নভেম্বরে নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার হবে সুহানা খানের প্রথম চলচ্চিত্র ‘দ্য আর্চিস’। সিনেমাটির শুটিং শেষ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্যা আর্চিস মুক্তির পর বাবা শাহরুখের প্রযোজনায় একটি চলচ্চিত্রে লিড রোলে অভিনয় করবেন সুহানা খান। যেটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খানও।

 ধারনা করা হচ্ছে, আলিয়া ভাটের ‘ডিয়ার জিন্দেগি’তে শাহরুখের ক্যামিওর মতোই হবে এটি।

 

1

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে নির্মাণ হবে সিনেমাটি। 

এই মুহূর্তে নিজের আসন্ন চলচ্চিত্র জওয়ান নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। সিনেমাটি ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মুক্তির জন্য ধার্য করা হয়েছে।

এছাড়াও রাজকুমার হিরানির সঙ্গে তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডানকি’র শুটিং চলছে। দুটি চলচ্চিত্র ঘিরেই ভক্তরা তুমুল আগ্রহে অপেক্ষায় করছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.