শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অস্কারের আগে বিশেষ পার্টির আয়োজন প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক | ০৬:৫৬ মিঃ, মার্চ ১২, ২০২৩



কয়েকদিন পরেই ৯৫তম অস্কারের আসর বসবে। এর আগে দক্ষিণ এশীয় শিল্পীদের সম্মানে বিশেষ পার্টির আয়োজন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই নিয়ে পর পর দুবছর ‘সাউথ এশিয়ান এক্সেলেন্স’ উদযাপনে পার্টির আয়োজন করেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার পার্টিতে উপস্থিত ছিলেন চলতি বছরের অস্কারের অন্যতম আলোচিত তারকা রাম চরণ ও তার স্ত্রী। ছিলেন ‘আরআরআর’ তারকা এনটিআর জুনিয়র, ‘নাটু নাটু’র গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।

প্রিয়াঙ্কার পার্টিতে উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী ও লেখিকা মিন্ডি কালিং, ‘ব্রিজেরটন’ খ্যাত সিমোন অ্যাশলি, পোশাকশিল্পী ট্যান ফ্রান্সের মতো তারকারা। ছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইও। সমাজমাধ্যমে দেখা গেল সেই উদযাপনের একাধিক ছবি।

‘জাঞ্জির’ সিনেমার সহ-অভিনেতা রাম চরণের সঙ্গে ছবিও তোলেন প্রিয়াঙ্কা। ছবিতে ছিলেন ‘আরআরআর’ তারকার স্ত্রী উপাসনাও। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন তিনি। পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানান রাম চরণ ও তার স্ত্রী।

অন্যদিকে পার্টিতে অংশ নেন প্রিয়াঙ্কার স্বামী ও পপ তারকা নিক জোনাস, মা মধু চোপড়া এবং জোনাস পরিবারের একাধিক সদস্য। তাদের সবার সঙ্গে ছবি তোলেন দেশি গার্ল। গ্ল্যামার দুনিয়ার ঝলকানির মধ্যেও নিজের পরিবারের জন্য ঠিক সময় বার করেন তিনি, প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ তারকার অনুরাগীরা।

পার্টির জন্য ভারতীয় পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। সাদা করসেট টপ, কাঁধে থরে থরে সাদা পালকে সাজানো শ্রাগ। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত সাদা সূক্ষ্ম কাজের স্কার্ট। সঙ্গে কাজলকালো চোখ।

পার্টিতে প্রিয়াঙ্কার ‘লুক’ নজর কেড়েছিল সবার। তবে সবার আগে নিজের তারকা স্ত্রীর প্রশংসায় পপ তারকা নিক জোনাস। ইনস্টাগ্রামে পার্টির ছবি শেয়ার করে নিক লেখেন, প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত তিনি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.