শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ফ্যাশন শো’তে লোহার পিলার ভেঙে পড়ল মডেলের মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু

বিনোদন ডেস্ক | ০৭:২০ মিঃ, জুন ১২, ২০২৩



ভারতের নয়ডায় ফ্যাশন শো চলাকালীন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হলো ২৪ বছর বয়সী এক মডেলের। রবিবার দুপুরে নয়ডার ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে ফ্যাশন শো চলাকালীন ওই মডেলের মাথায় ভেঙে পড়ে লাইট লাগানোর লোহার পিলার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মডেলের নাম বংশিকা চোপড়া। গ্রেটার নয়ডার গৌড় সিটি ২-এর বাসিন্দা তিনি। ওই ঘটনায় আহত হন আগ্রার বাসিন্দা ববি রাজ। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত সেখানে তার চিকিৎসা চলছে।

পুলিশ ফ্যাশন শোয়ের আয়োজক এবং যারা লাইট লাগানোর বিমগুলোকে প্রতিস্থাপন করেছিলেন তাদের আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দুর্ভাগ্যজনক এই ঘটনার ভিজ্যুয়ালগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

নয়ডার অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ শক্তি অবস্থি জানান, ‘ফিল্ম সিটির একটি প্রাইভেট স্টুডিওতে চলা একটি ফ্যাশন শো ইভেন্টের সময় লাইট ভেঙে পড়ায় বংশিকা চোপড়া নামে ২৪ বছর বয়সী এক মডেল মারা যান। এই ঘটনায় একজন আহতও হয়েছেন। চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনার সময় স্টুডিওতে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা জানান, ‘এটি একটি সাধারণ ফ্যাশন শো ছিল এবং উচ্চাকাঙ্ক্ষী মডেলদের অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। রুমে কোনো সিসিটিভি ছিল না। তাই যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে ভিডিও পাওয়ার চেষ্টা করছি।’


Designed & Developed by TechSolutions Plex Ltd.