শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে দুই সন্তানকে নিয়ে যেতে চান শাকিরা, আপত্তি পিকের

বিনোদন ডেস্ক | ০৫:৩৬ মিঃ, মার্চ ৫, ২০২৩



কলম্বিয়ান গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের বিচ্ছেদের ঘোষণার বেশ কিছুদিন হয়ে গেল। শাকিরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিয়ামিতে যাবে বলে বহুদিন ধরেই শোনা যাচ্ছে। সেখানে তিনি তার দুই সন্তান সাশা ও মিলানকে নিয়ে যেতে চান। 

শাকিরা জানিয়েছেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান এবং দুই সন্তানকে নিয়ে মিয়ামিতে বসবাস করতে চান। আর এতেই আপত্তি পিকের। শাকিরার সঙ্গে সন্তানদের মিয়ামি পাঠাতে নারাজ তিনি। 

স্প্যানিশ ফুটবলার পিকে কোনোমতেই তার সন্তানদের স্পেন ছাড়তে দেবেন না, এমনকি ছুটি কাটাতেও না!

তবে এবার জানা গেল আগামী ১ এপ্রিল মিয়ামিতে যাচ্ছেন শাকিরা। তবে শেষ পর্যন্ত মিয়ামি যাওয়ার সময় শাকিরা তার সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন কি না সে বিষয়ে স্পষ্ট নয়। 

স্প্যানিশ সাংবাদিক সান্দ্রা আলাদ্রো জানিয়েছেন, আগামী ১ এপ্রিল মিয়ামিতে যাচ্ছেন শাকিরা। স্পেন থেকে শাকিরার প্রস্থানই শান্তি বয়ে আনবে। দুজনের স্পেনে অবস্থানের কারণে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। বাচ্চারাও ভালো নেই। 

তবে মিয়ামি যাওয়ার সময় শাকিরা তার সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন  না সে বিষয়ে এই সাংবাদিক কোনো তথ্য দেননি।  


Designed & Developed by TechSolutions Plex Ltd.