শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক | ০৫:৪৮ মিঃ, মার্চ ৪, ২০২৩



বাংলা চলচ্চিত্রের অন্যতম দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। বহু বছর তাদের এক ফ্রেমে দেখা যায় না । তবে এবার অস্ট্রেলিয়ায় এক সঙ্গে ক্যামেরাবন্দী হলেন তারা। সপরিবার দেশটির সিডনি ভ্রমণে গেছেন পূর্ণিমা। 

দীর্ঘদিন ধরেই সিডনিতে বসবাস করছেন শাবনূর। তাই দেশ থেকে কোনো শিল্পী অস্ট্রেলিয়া গেলে শাবনূরের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। পূর্ণিমারও দেখা হয়ে গেলো।

শুক্রবার বিকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন পূর্ণিমা। সেখানেই দেখা দেন শাবনূর। এরপর দুই জনে একে-অন্যের প্রশংসায় পঞ্চমুখ হন। তাদের ঘিরে ছড়িয়ে থাকা গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন। 

শাবনূর-পূর্ণিমার সম্পর্ক কেমন? এ বিষয়ে হাস্যোজ্বল মুখে পূর্ণিমাকে শাবনূর বলেন, আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।

এরপর পূর্ণিমা বললেন, আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। 

আমরা এখনো অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারে কাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।

এসব শুনে শাবনূর নিজেও পূর্ণিমার প্রশংসা করে বলেন, পূর্ণিমার এতো গুণ! আমার মনে হয়, আমি ওর মতো পারবো না। এতো সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফর্মেন্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই।

শাবনূর আরও বলেন, অনেক দিন পর পূর্ণিমার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। তার বহুমাত্রিক কাজ খুব উপভোগ করি। তাকে সিডনিতে দেখে খুব ভালো লাগছে। 

‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘বলো না ভালোবাসি’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’—এমন সিনেমায় এক সঙ্গে কাজ করেছেন পূর্ণিমা ও শাবনূর। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.