শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ বলিউড ভাইজান সালমান খান

বিনোদন ডেস্ক | ০৬:৩১ মিঃ, জুলাই ১৩, ২০২৩



মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের আড়াইশ কোটি রুপি বাজেটের ‘জওয়ান’ সিনেমার প্রথম ঝলক। এরই মধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

শুধু তাই নয়, সেই ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড ভাইজান সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘পাঠান’ ‘জওয়ান’ হয়ে গিয়েছে। অসাধারণ ট্রেলার, ভালোবেসে ফেললাম। এটি এমন একটি সিনেমা যা আমাদের থিয়েটারে গিয়ে দেখতে হবে। আমি নিশ্চিতভাবে এই সিনেমা মুক্তির প্রথম দিনেই দেখব।’

সালমান খান কিং খানকে ‘ভাই’ সম্বোধন করে শাউট আউট দেওয়াতে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়লেও খুব খুশি শাহরুখ ভক্তরা।

চলতি বছরের শুরুতে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। পাঠান সিনেমায় শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা যায় সালমানকে। আবার সালমানের ‘টাইগার থ্রি’তে দেখা যাবে শাহরুখকে। করণ-অর্জুনের মধ্যে সব মান অভিমান মিটে গিয়েছে অনেক আগেই। আর সে কারণেই এভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর চেষ্টা। করণ-অর্জুনের মতো ‘পাঠান’ ও ‘টাইগার’-এ তাদের কেমিস্ট্রি দর্শকরা খুবই পছন্দ করেছেন।

‘জওয়ান’-এ শাহরুখের বিপরীতে থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও আছেন জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। আর সিনেমাটিতে অতিথি চরিত্রে তাক লাগাবেন দীপিকা পাডুকোন। হিন্দি, তামিল ও তেলুগুতে ‘জওয়ান’ সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ৭ সেপ্টেম্বর।


Designed & Developed by TechSolutions Plex Ltd.