গোয়াইনঘাটে বাংলাদেশ লেবার ফেডারেশন বিভাগীয় কমিটির শাখা অফিস উদ্বোধন হয়েছে
এম এ রহমান জীবন | ১০:০২ মিঃ, অক্টোবর ৭, ২০২১
বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি লামা হাদারপার বাজারে বিভাগীয় কমিটির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
গত ৩ অক্টোবর রবিবার বেলা ১২ টার দিকে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শাখা অফিস উদ্বোধন করা হয়। নবগঠিত সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও গোয়াইনঘাট উপজেলা লেবার ফেডারেশন'র সভাপতি জনাব মুদরিছ আলীর সভাপতিত্বে ও লেবার ফেডারেশন নেত্রী লাকি আক্তার'র পরিচালনায় উক্ত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন সিলেট বিভাগীয় নবগঠিত কমিটির আহবায়ক জনাব ছায়াদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ন আহবায়ক জনাব আব্দুল আলিম, বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ মুগনি খোকা, যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার সহ অসংখ্য রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব ছায়াদুল ইসলাম উল্লেখ করে বলেন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন সেন্টার কর্তৃক নিবন্ধিত রেজিঃ নং (বা জা ফে ১৯) বাংলাদেশ লেবার ফেডারেশন সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম ও কাজ করে আসছে, নির্যাতিত শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ লেবার ফেডারেশন যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত থাকবে। তাই উল্লেখিত এলাকার হাজারো শ্রমিকের উপস্থিতিতে তিনি শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সকল প্রেসার ব্যবসায়ীদের। শ্রমিকদের ন্যায্য অধিকার ও তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনিয়ম বা বাধা-বিপত্তি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সংগঠনটি।
