শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

খুলনার দাকোপে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত জুয়াড়ী কে ৭দিনের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান

স্বপন কুমার রায় খুলনাজেলা প্রতিনিধি। | ০৭:২২ মিঃ, সেপ্টেম্বর ২৫, ২০১৯



খুলনার দাকোপে একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ীকে আাটক করেছে দাকোপ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের হাকিম আবদুল ওয়াদুদে'র ভ্রাম্যমান আদালত।,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়াড়ীদের সাত দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে থেকে তাদের আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও তাসসহ জুয়া খেলার সরঞ্জামদি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ ফারুক শেখ (৪৪), মহসীন (৪৭), বাচ্চু শেখ (২৭), এমদাদুল শেখ (৩৬), সাঈদ শেখ (৪০), রাজু ইসলাম (২৮) ও দিপাঙ্কর গাইন।এলাকাবাসী জানান, পরিত্যক্ত ওই ঘরটিতে দীর্ঘ দিন ধরে মাদক ও জুয়ার নিয়মিত আসর বসছিল। সারা রাত ওখানে জুয়াড়ীদের আড্ডা বসতো। ভয়ে এলাকার মানুষ মুখ খুলতো না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের হাকিম বলেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খুলনা মহোদয়ের নির্দেশে তিলডাংগা ইউনিয়নের নলডাংগা গ্রামে অভিযান পরিচালনাকালে জুয়া খেলা অবস্থায় দেখা যায়।  বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন,১৮৬৭ অনুযায়ী ০৭ জনের প্রত্যেককে ০৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


Designed & Developed by TechSolutions Plex Ltd.