সনদ নেই প্রদীপ কুমার বাবু সর্বরোগের ডাক্তার
লক্ষীপুর প্রতিনিধি। | ০৯:৩৩ মিঃ, সেপ্টেম্বর ২১, ২০১৯
সনদ নেই তবুও তিনি সর্বরোগের ডাক্তার, চিকিৎসা দিচ্ছেন জটিল ও কঠিন রোগের রোগীদের। রাখালিয়া এলাকার জনৈক খায়রুননেছা,রুপালী বেগম ও আমেনা বেগম তাদের বাচ্ছাদের নিয়ে আসছেন পেটব্যাথা এবং বুমি ও জ্বরের চিকিৎসার জন্য রাখালিয়া বাজারে কথিত ডাক্তার প্রদীপ বাবুর কাছে। তিনি প্রথমে এদের দেখেন পরে ওই বাচ্ছাদের পরীক্ষা নিরিক্ষ্মা ছাড়াই এন্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করেন।এবং নিয়মিত ঔষধ সেবন ও সাতদিন পর চেম্বারে দেখা করার জন্য বলেন। আজ শনিবার দুপুরে উপস্থিত এই প্রতিনিধি কথিত ডাঃ প্রদীপ কুমারের চেম্বারে। ডাঃ কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ডাঃ না কিন্তু রুগী দেখি অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু ঔষধ বিক্রি করি এবং মহিলাদের কঠিন ও জটিল রোগের চিকিৎসা দেই। অনেকে আমার চিকিৎসা পেয়ে উপকৃত হয়েছে সেই জন্য পরিবারের সদস্যদেরকেও আমার কাছে নিয়ে আসে। বড় বড় সারেরা আসলে তাদেরকে খামের ভেতরে কিছু দিয়ে দিলে আর কোন সমস্যা হয়না। আমি এভাবেই দীর্ঘ ৪০ বৎসর যাবৎ এ ভাবেই চালিয়ে আসছি। রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে কথিত ডাঃ প্রদীপ দীর্ঘদিন থেকে ডাক্তারি করে আসছেন। তার কোন ধরনের সনদ ও এই পেশায় নুন্যতম অভিজ্ঞতাও নেই। নেই কোন ড্রাগ লাইসেন্স। সরেজমিনে গেলে শনিবার দুপুরে কোন ধরনের কাগজপত্র না থাকার কথা স্বীকার করে বলেন, ডাঃ পেশায় কোন ধরনের সনদের প্রয়োজন হয়না বলেও তিনি জানান। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, সনদ ছাড়া কেউ রোগী দেখতে পারবেনা। এব্যাপারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
