শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকাবাইচ

মোক্তাদির হাসান সেবুল বানিয়াচং থেকে | ০৭:৪৮ মিঃ, সেপ্টেম্বর ২৯, ২০২১



 

 হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রামীন ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪টি নৌকা প্রতিদ্বন্দিতা করে। বিজয়ী হবিগঞ্জ সদরের পৈল গ্রামের নৌকা। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ষাড় গরু। দ্বিতীয় পুরস্কার বাগাহাতার নৌকা। পুরস্কার দেওয়া হয়েছে একটি ছাগল। বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা যুব সংগঠনের আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও অনুষ্টিত হচ্ছে নৌকাবাইচ। ২৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় স্থানীয় শাখা কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,ইউপি চেয়ারম্যান এরশাদ আলী,উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক আজমল হোসেন খান,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী,এশিয়ান টিভি‘র প্রতিনিধি আনোয়ার হোসেন,নিউজ টুডে‘র প্রতিনিধি আতাউর রহমান মিলন,আমার হবিগঞ্জ প্রতিনিধি এসকে রাজ প্রমূখ।


Designed & Developed by TechSolutions Plex Ltd.