শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: লাফিয়ে পড়া সেই পোশাক শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:৫২ মিঃ, জুন ১৮, ২০২৩



ময়মনসিংহের ভালুকায় ‘ধর্ষণ থেকে বাঁচতে’ চলন্ত বাস থেকে লাফ দেওয়া নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ৩৮ বছর বয়সি মোছা. শামছুন্নাহার (৩৮) দুই সন্তানের জননী। 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

জানা গেছে, গত শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে শামছুন্নাহার ‘মাওনা রিদিশা গার্মেন্টসে’ কাজ শেষে বাসে করে ভালুকায় ফিরছিলেন। সিড স্টোর এলাকায় বাসের সব যাত্রী নেমে গেলে এই সুযোগে চালক ও তার সহকারীরা মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। 

সম্ভ্রম বাঁচাতে তিনি চলন্ত বাস থেকে লাফ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই শামছুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এরপর তার পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করে। 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে বাসসহ চালক রাকিব হোসেন, সহকারি আরিফ হোসেন এবং আনন্দ দাশকে গ্রেপ্তার করা হয়। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.