কচুয়ায় বিএনপির নেতা মজিবুর রহমান আর নেই। জানাযা নামাজ শেষে- দাফন সম্পূর্ণ।
আকাশ মিয়াজী | ১০:৩৮ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলা বারৈয়ারা গ্রামের অধিবাসী, ২ নং পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ মজিবুর রহমান (৫৭) ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন।
২৭ সেপ্টেম্বর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে,২ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে যান। বাদ আছর বারৈয়ারা ঈদ গাঁহ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় কয়েক হাজার লোক অংশ গ্রহন করেন।
পরে মরহুম কে বারৈয়ার কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজের পূর্বে আওয়ামী লীগ নেতাওসমাজ সেবক মোঃ আলী আক্কাস মোল্লার পরিচালনায় মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-
মোঃ খোকন তালুদার,ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান, সমাজ সেবক মোঃ আজিজ মেম্বার, ৩ নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ খাঁন, বারৈয়ার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,মোঃ জসিম মাস্টার,বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, এ্যাড, আলহাজ্ব এম,এ মালেক তালুকদার, ইঞ্জিনিয়ার খালেক তালুকদার,কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন মিয়াজী, কচুয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার, কচুয়া উপজেলা বিএনপির সহ- সভাপতি সুপ্রিম কোর্টের এ্যাড, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাকির খাঁন,কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান।
উল্লেখ্য মোঃ মজিবুর রহমান বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি এলাকায় নিরপেক্ষ সালিশী ব্যাক্তি ( গ্রাম্য বিচারক) হিসেবে জনপ্রিয় ছিলেন সবার কাছে।
তাঁর মৃত্যুতে অত্র এলাকার শোকের ছায়া নেমে আসে।
একদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন চাঁদপুর (১) কচুয়া বিএনপির সাবেক - সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব দেওয়ান মনিরুজ্জামান মানিক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ মিয়াজী সহ প্রমুখ।
