মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ থেকে | ০৭:০০ মিঃ, ডিসেম্বর ১৬, ২০১৯
সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপিত হলো। সোমবার ভোরে উপজেলা প্রশাসন,রাজনৈতিক, সামাজিক,মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বালিজুড়ী এফ.এম উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। মাদারগঞ্জ মডেল থানা ওসি রফিকুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসানাত মুক্তা। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিসপ্লে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মধ্যে বাছাইকৃত ১ম,২য়,৩য় দের পুরুস্কার প্রদান করা হয়। শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়
