শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কচুয়ায় ইঞ্জিনিয়ার এ,কেএম আবদুল মোতালেবের উদ্যোগে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অব মুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক | ০২:৪৫ মিঃ, সেপ্টেম্বর ১২, ২০২১



। জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি করা লক্ষ্যে কচুয়ায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া -আকানিয়া খালে ৫০ কেজি পোনা মাছ নিজস্ব অর্থায়নে উম্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কচুয়ার কৃতিসন্তান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ,কেএম আবদুল মোতালেব। সাংবাদিক আলমগীর তালুকদারের পরিচালনায় পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব,কড়ইয়া ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল,উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল খায়ের মজুমদার। অবমুক্তকরন সম্পর্কে মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী আমি উম্মুক্ত জলাশয়ে কচুয়ায় পোনা মাছ অবমুক্ত করেছি । এ মাছ বড় হলে আমার এলাকার সাধারন মানুষের উপকার হবে। এ সময় ইউপি সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন,ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন প্রধান,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শুকুর আলম ,সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.