ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ও সাঃ সম্পাদক সুজন
মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৯:৪০ মিঃ, ডিসেম্বর ১৫, ২০১৯
ঢাকাস্থ -জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয় ৷ ঢাকাস্থ -জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ আহসান ও সুজন মিয়া কে সাধারন সম্পাদক করে ৮৮ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়। এ সময় সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই সংগঠনের মাধ্যমে ঢাকার বুকে জামালপুর বাসির একতা এবং একে অপরের সাহায্য/ সহযোগিতার পাশাপাশি, বিভিন্ন সেবামূলক /কল্যানমূলক কাজে অংশগ্রহণ করবে এই সংগঠন। বিশেষ করে নতুন বর্ষে ভর্তির সময় বিভিন্ন এলাকা হতে আগত শিক্ষার্থীদের সাহায্য/সহযোগিতা নিশ্চিত করা। ঢাকাস্থ -জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখা নেতৃবৃন্দের কাজ। ঢাকাস্থ -জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ আহসান ও সাধারন সম্পাদক সুজন মিয়া সকলের দোয়া, ভালোবাসা ও সহোযোগিতা কামনা করেছেন।
