শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কচুয়ায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মিলাদ

আবু সায়েম মৃধা | ১১:১৬ মিঃ, নভেম্বর ১৪, ২০১৭



কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি
পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল
 কচুয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ৪৮নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক একেএম জাহাঙ্গীর হোসেন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৮নং পৌর কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির তালুকদার। উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সাধারণ সম্পাদক মোঃ শিপন মিয়া, ব্যবসায়ী ইলিয়াছ মিয়া, এনামুল হক, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম ও মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন, মাওঃ মোঃ আবু সাঈদ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.