কচুয়ার আইনপুরে হত্যার উদ্দেশ্য আনিস পাঠানের পরিবারের উপর হামলা।
নিজস্ব প্রতিনিধি | ০৯:০১ মিঃ, আগস্ট ৬, ২০২০
কচুয়ার আইনপুরে হত্যার উদ্দেশ্য আনিস পাঠানের পরিবারের উপর হামলা।
নিজস্ব প্রতিনিধি। চাঁদপুরের কচুয়া উপজেলা আইনপুর গ্রামের আনিস পাঠানের পরিবারের উপর অর্তকিত হামলা হয়েছে।
তথ্য মতে জানাযায় ১ আগস্ট রাত ৮ টার দিকে পাঠান বাড়ীর আবুল বাশারের ছেলে মো: আনিস পাঠান বাড়ীর আঙ্গীনায় বসে মোবাইলে ফোনে কথা বলছে।
কোন কিছু না বলে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য আনিস পাঠানের উপর অতর্কিত হামলা চালায় একই বাড়ীর ইয়াবা খোর মো: রাব্বী, পিতা মো: কালাম, গরু চোর রিয়াজ পিতা মো: রব, আহাদ পিতা জালাল ইব্রাহীম সহ ৮ জনে।
আনিস পাঠানের ডাক চিৎকারে তার বাবা ও মামাতো বোন ছুঁটে আসলে এদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। আনিস পাঠান এর ঘরে বেড়াতে আসা মামাতো বোনের গলার সোনার চেইন ও মোবাইল নিয়ে যায়।
হামলার শিকার আনিস পাঠান ও আবুল বাশার কে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
হামলা কারিরা এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ও গাজা বিক্রে করে আসছে। মাঝে মধ্য বিভিন্ন গ্রা থেকে মানুষের গরু চুরি করে । এদের অনৈতিক কর্মকান্ডের দীর্ঘদিন যাবত প্রতিবাদ করে আসছে আনিস পাঠান ও তার পরিবার। যার কারনে আনিস পাঠান ও তার পরিবারের উপর হামলা চালায়।
