শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাদারগঞ্জে একজন উপসর্গ নিয়ে মৃত্যুসহ নতুন সনাক্ত ২ বাড়ী লকডাউন করলেন ইউএনও

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ১১:৩৬ মিঃ, জুন ২২, ২০২০



মাদারগঞ্জে একজন উপসর্গ নিয়ে মৃত্যুসহ নতুন সনাক্ত ২ বাড়ী লকডাউন করলেন ইউএনও মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জে উপসর্গ নিয়ে মৃত্যুর পর করোনায় নতুন করে সনাক্ত ২ জন। এদের মধ্যে বালিজুড়ী সেলিম উদ্দিন এর নমুনা গত বৃহস্পতিবারে নেওয়া হয় এবং শনিবারে নিজবাড়ীতে মারা যান তিনি। করোনা পজেটিভ রির্পোট আসে রোববার। তাকে স্বাস্থ্য বিধি মেনেই দাফন সম্পূর্ণ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকার আব্দস সালাম এর ছেলে রহুল আমিন (৩১) এর রির্পোট পজেটিভ আসে। আজ সোমবার তার বাড়ী লকডাউন করলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এ সময় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শামিম ইফতেখার ও এমটিইপিআই মাহবুবুল আলম, ইউএনও অফিসের নাজির কবির হোসেন ও টেকনেশিয়ান সাইফুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩১ জন। এদের মধ্যে সেলিম উদ্দিন (৫৫)নামে ১ জন করোনায় মৃত্যুবরণ করে। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় জানান সেলিম নামে একজনের নমুনা সংগ্রহ করেছিলাম গত বৃহস্পতিবারে, তিনি শনিবারে মারা যায় এবং রোববার তার করোনা পজেটিভ এর রির্পোট আসে। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩১ জন। সুস্থ্য হয়েছেন ১৪ জন। হোম আইসোলেশনে রয়েছে ১৬ জন। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন রয়েছেন ১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১ জন।

 

Chat Conversation End

Type a message...


Designed & Developed by TechSolutions Plex Ltd.