শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

জামালপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠণ সভাপতি লুৎফর ও সম্পাদক শওকত

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৮:৪৪ মিঃ, জুন ২৫, ২০২০



 সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ চাই এ স্লোগানে জামালপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। দুদিন ব্যাপী বৈঠক শেষে বৃহস্পতিবার ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি করা হয়েছে এটিএন বাংলার প্রতিনিধি লুৎফর রহমান কে। সাধারণ সম্পাদক করা হয়েছে বাংলাদেশ জার্নালের প্রতিনিধি সৈয়দ শওকত জামান কে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে যমুনা টিভির শোয়েব হোসেন কে। গঠিত এই কমিটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, সাংবাদিকদের অধিকার আদায় ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে থাকবে। কমিটিতে সংবাদকর্মী ছাড়াও রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মী রয়েছেন। আগামি এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। নবগঠিত কমিটির সম্পাদক সৈয়দ শওকত জামান বলেন, সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন । আমাদের সকলের উচিত এখনই স্বোচ্চার হয়ে নির্যাতিত ওই সাংবাদিকদের পাশে দাঁড়ানো। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক নির্যাতনের আতুড়ঘর খ্যাত জামালপুরের সাংবাদিকরা এই কমিটি গঠনের মধ্য দিয়ে আজ থেকে নির্যাতন প্রতিরোধের দিকে এগিয়ে যাবেন। সারাদেশের সাংবাদিকরা জামালপুরের পাশে থাকবে। এই কমিটি সারাদেশের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফ’র পাশে থেকে কাজ করবে। সম্প্রতি জামালপুরে সাংবাদিক শেলু আকন্দকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে দু পা গুড়িয়ে দেয় চিহ্নিত সন্ত্রাসীরা। জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুরে একযোগে ৫৩জন সাংবাদিক থানায় জিডি করেছিল যা সারাদেশে আলোচিত। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিগুলো গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন, ছাটাই, মামলা-হামলার কারন অনুসন্ধান/ উদঘাটনেও ভুমিকা পালন করবে। এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা কমে আসবে বলেও বিএমএসএফ’র পক্ষ থেকে আশা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল জেলা উপজেলায় দ্রুত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানান। নির্যাতিত ও সাংবাদিক বান্ধব ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য গুরুত্বারোপ করেন 


Designed & Developed by TechSolutions Plex Ltd.