শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর পুলিশ সদস্যের

অনলাইন ডেস্ক | ০৭:২১ মিঃ, জুন ১১, ২০২৩



লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর করেছেন এক পুলিশ সদস্য। মারধরের শিকার শিশুটির নাম বাবু।

রোববার (১১ জুন) সকাল ১১টার দিকে নগরীর টাইগারপাস পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে।

ট্রাফিক বক্সের পাশের একটি দোকানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে ওই শিশু।

সে পাশের রেলওয়ে কলোনিতে থাকে। মারধরকারী কনস্টেবল শওকত সিএমপির ট্রাফিক বিভাগের র‍্যাকার চালক হিসেবে কর্মরত।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে ঢুকে কনস্টেবল শওকত ওই শিশুকে একের পর এক থাপ্পড় দিতে থাকে। এসময় তার মুখে ছিল সিগারেট। শিশুটির কান্না দেখে স্থানীয়রা তাকে থামতে বললেও তিনি শুনেননি।

শিশুটি জানিয়েছে, পুলিশ বক্স থেকে লাইটার নিয়ে আসার কথা বলে তাকে মারধর করেছে সেই পুলিশ সদস্য। তবে সে কোনও লাইটার আনেনি।

এই ঘটনার ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

কনস্টেবল শওকত বলেন, ওই ছেলেটার আগে চুরির অভ্যাস আছে। ট্রাফিক বক্স থেকে সে একটা লাইটার চুরি করে নিয়ে এসেছে। আগেও মোবাইল, চার্জারসহ অনেক কিছু চুরি করেছে। তার মাকে অনেকবার এই বিষয়ে বলা হয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.