জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৭:৫৮ মিঃ, জুন ১৯, ২০২০
জামালপুরে বিজিবি' র অভিযানে ইয়াবাসহ যুবক আটক মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি জামালপুরে দুই হাজার তিনশত বিশ পিছ ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলাম (৩৬) নামে এক যুবক কে আটক করেছে বিজিবি। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মেকুরের আলগা গ্রামের চাঁন মিয়ার ছেলে । বৃহস্পতিবার বিকালে ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৮ জুন বিকেল ৪টার দিকে সাহেবের আলগা বিওপি’র হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন চর শৌলমারী ইউনিয়নের হবিগঞ্জ এলাকা থেকে আমিনুলকে আটক করে। আটককৃত আমিনুল নৌকাযোগে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল। বিজিবির উপস্থিতি টেরপেয়ে আমিনুলের সহযোগি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ২,৩২০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ১৭৫০/- টাকা জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-৭,০৭,৭৫০/- টাকা। আটককৃতকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
