শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

স্বাধীনতা লাভের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হয়েছে ড. কলিমউল্লাহ।

নিজস্ব প্রতিনিধি | ০১:০৫ মিঃ, সেপ্টেম্বর ২৩, ২০২১



 

স্বাধীনতা লাভের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হয়েছে: ড. কলিমউল্লাহ

 

আজ বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হয়েছে।

 

আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ। 

 

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সেক্টর কমান্ডারস্ ফোরামের যুগ্ম সম্পাদক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা জনাব এ কে আজাদ পাটোয়ারি। তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে যোগদানের অনুপ্রেরণা যুগিয়েছে। 

আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি এর সহকারী অধ্যাপক 

এম এম আসাদুজ্জামান নূর । আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরস্থ কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছেল হোসেন খান।

 

আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমাতুজ্ জোহরা লিমা, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার আফসানা করিম, কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন, জনতা ব্যাংকের কুমিল্লাস্থ চান্দিনা শাখার  কর্মকর্তা জনাব খোরশেদ আলম, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক, চাঁদপুর থেকে উম্মে সালমা, 

এবং রংপুর থেকে

তার্কিক  আসাদুজ্জামান  আবির।

 

এছাড়াও  আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান।


Designed & Developed by TechSolutions Plex Ltd.