শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

১০০ টাকা কম দেওয়ায় তরুণীকে দোকানির ধর্ষণ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৭:১২ মিঃ, জুলাই ১৬, ২০২৩



কুমিল্লার বরুড়া উপজেলায় মোবাইল মেরামত করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার একবাড়িয়া তালুকদার বাড়ির আব্দুল করিমের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮), এমরান তালুকদারের ছেলে বোরহান উদ্দিন রাজু (২০) ও মোস্তফা কামালের ছেলে মেহেরাজ হোসেন রবিউল (২২)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৩ জুলাই সন্ধ্যায় এক তরুণী বাজারে মোবাইল মেরামত করার জন্য শহিদের দোকানে যান। পরে সেখানে মোবাইল মেরামত বাবদ ২৫০ টাকা চাইলে তরুণী ১৫০ টাকা আছে বলে জানান। এ সময় বাকি টাকা নেই বললে দোকানি শহিদ তাকে ধর্ষণ করে ১০০ টাকা দেওয়া লাগবে না বলে।

এদিকে এ ঘটনার পর তরুণী হেঁটে বাড়িতে আসার পথে রবিউল ও রাজু ধর্ষণের ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় তারা আবার স্থানীয় একটি কবরস্থানের পাশে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে মাকে বিষয়টি জানান ভুক্তভোগী। পরে তার মা থানায় অভিযোগ করেন।

বরুড়া থানার ওসি জানান, গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.