নজরুল ইসলামের ফেসবুকে পোস্ট অতপর অসুস্থ্য মুক্তিযুদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন মির্জা আজম এমপি
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৯:১৫ মিঃ, জুন ১, ২০২০
নজরুল ইসলামের ফেসবুকে পোস্ট অতপর অসুস্থ্য মুক্তিযুদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন মির্জা আজম এমপি মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এক অসুস্থ মুক্তিযুদ্ধা চিকিৎসার দায়িত্ব নিলেন আলহাজ্ব মির্জা আজম এমপি । গত রোববার মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান নজরুল ইসলাম ফেসবুকে পোস্ট করেন মুক্তিযুদ্ধা বাসর চাচা অসুস্থ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, একান্তই খোলা মনে কথা হচ্ছিল মুক্তিযুদ্ধার সন্তান নজরুল ইসলাম ও অসুস্থ মুক্তিযুদ্ধা বাসর এর সাথে। অর্থাৎ সম্পর্কে চাচা ভাতিজার সাথে। মাঝে মধ্যেই মুক্তিযুদ্ধা সংসদে আসতেন বরাবরের মতই রোববারেও এসেছিলেন অসুস্থ শরির নিয়ে ইজিবাইকে তাও আবার সিটে নয় শরিরের নানান সমস্যার কারণে ইজিবাইকের মেঝেতে বসে তাকিয়ে দেখছিলেন মুক্তিযুদ্ধা সংসদ ভবনের দিকে মনে হচ্ছে প্রাণ ভরে দেখে নিলেন মুক্তিযুদ্ধা সংসদ ভবন টি। বয়স এবং শারিরিক নানান সমস্যায় জর্জরিত ভারতীয় তালিকাভুক্ত বীরমুক্তিযুদ্ধা বাসর চাচা এমন টাই আবেগঘন পরিবেশে কথা চলছিল তার সাথে। ভাতিজা নজরুল ইসলাম আর থেমে থাকতে পারলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলেন। মুক্তিযুদ্ধার সন্তান নজরুল ইসলামের পোস্ট দেখে দৃষ্টি আকর্ষণ হয় জামালপুর ৩ মেলান্দহ - মাদারগঞ্জ থেকে ৬ ষ্ঠ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জামালপুরবাসীর প্রিয়মুখ আলহাজ্ব মির্জা আজম এমপি র। ভারতীয় তালিকাভুক্ত বীরমুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম বাসর এর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিলেন আলহাজ্ব মির্জা আজম এমপি। ভারতীয় তালিকাভুক্ত বীরমুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম বাসর মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার বর্তমানে দ্বীপচরে বসবাস করছেন। একটি ফেসবুক পোস্ট দৃষ্টিগোচর হওয়া মাত্রই বীর মুক্তিযুদ্ধার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং বীর মুক্তিযোদ্ধার সাথে নিজে কথা বলে তাকে আশ্বস্ত করেন মীর্জা আজম এমপি। এ ছাড়াও মাদারগঞ্জ উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বীরমুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম বাসর কে আর্থিক সহয়তার আশ্বাস দেন। এবং খোঁজখবর নিচ্ছেন পরিবারটির। এ ঘটনাায় মাদারগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে । মাদারগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের “প্রতিবাদী ভয়েস” খ্যাতমোঃ নজরুল ইসলামের ফেইসবুক পোস্ট থেকে বীর মুক্তিযোদ্ধার অসুস্থ্যতার খবর জানতে পারেন মির্জা আজম এমপি। বর্তমানে আলহাজ্ব মির্জা আজম এমপি র তত্বাবধানে জামালপুর জেনারেল হাসপাতালে বীরমুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম বাসর এর চিকিৎসা চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তিনি যেন সুস্থ হয়ে বাড়ী ফিরতে পারেন এ জন্য সকলের দোয়া কামনা করেছেন মুক্তিযুদ্ধা পরিবার
