ইসলামপুরে ওয়ার্ড সভাপতির ধান বন্যার পানি থেকে উদ্ধারে ব্যাস্ত যুবলীগের নেতাকর্মীরা
মোহাম্মদ আলী জিন্নাহ্ জামালপুর প্রতিনিধি | ০৯:১২ মিঃ, মে ৩১, ২০২০
ইসলামপুরে ওয়ার্ড সভাপতির ধান বন্যার পানি থেকে উদ্ধারে ব্যাস্ত যুবলীগের নেতাকর্মীরা ইসলামপুরে ওয়ার্ড সভাপতির ধান বন্যার পানি থেকে উদ্ধারে ব্যাস্ত যুবলীগের নেতাকর্মীরা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের দেলিরপাড় গ্রামের ৭নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি সুহেল খান ও তার ভাই শহিদুল্লাহ খান এর ধান বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে খবরে যুবলীগের নেতাকর্মীরা ছুটে এলেন বন্যার পানি থেকে ধান উদ্ধার করার জন্য। রোববার সকালে ৪নং সাপধরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লুর রহমান মন্ডলের নেতৃত্বে ওয়ার্ড ও ইউনিয়নের ৪০ জন নেতাকর্মী এসে তাদের সহকর্মী ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল খান ও তার ভাই শহিদুল্লাহ খান এর ধান বন্যার পানি পাওয়ার আগেই কেটে ও মাড়াই করে দিচ্ছেন তারা। আল্লাহর মেহেরবানীতে এবার ফলন বেশ ভালো হয়েছে কিন্তু আগাম বন্যার কারণে বানিয়াবাড়ি ও বড় দেলিরপাড় এর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু কৃষকের পাকা ধান ডুবে যাচ্ছে। কৃষকের মুখে সব সময় হাসি ধরে রাখার জন্য আমরা সর্বদাই ঐক্যবদ্ধ ভাবে তাদের পাশে আছি বলে জানিয়েছেন সাপধরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লুর রহমান মন্ডল। স্বাস্থ্য বিধি মেনে যে যেভাবে পারেন শ্রম, অর্থ ও ত্রান সামগ্রী দিয়ে করোনা র এই সংকটে আসুন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকি।
