আপনাদের সেবায় অগ্রণী ব্যাংক এখন মমতাজগঞ্জ বাজারে
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০২:৫৮ মিঃ, মার্চ ১২, ২০২০
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ পুর্ব ইউনিয়নটি উপজেলার পুর্বপ্রান্তে হওয়ায় ও চতুর দিকে সুরমা নদি এবং লোভা নদি হওয়ার কারনে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছে ইউনিয়নের মানুষজন। যার কারণে উক্ত ইউনিয়নের মানুষরা উপজেলা পর্যায়ের বিভিন্ন সেবামূলক বিষয় থেকে বঞ্চিত রয়েছেন। তুলনায় এই ইউনিয়নে অনেক বেশি প্রবাসী ও ব্যবসায়ীরা বসবাস করেন। তাই এই এরিয়া হইতে কানাইঘাট উপজেলার বাজারে গিয়ে ব্যাংকিং সুবিধা ভোগ করতে হলে প্রায় পুরো দিনটাই লেগে যায়, আর বর্ষাকালে তো প্রায়দিন ব্যাংকিং করা সম্ভবই হয় না, যার কারণে আটকে তাকে অনেক জরুরী কার্যক্রম তাই এই সকল বিষয় বিবেচনা করে এই অবহেলিত ও যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের জীবন পরিচালনার কথা চিন্তা করে একটি সেবামূলক ব্যবসার উদ্যোগ নিয়েছেন উক্ত ইউনিয়নের বাসিন্দা নক্তিপাড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক আলীর ছেলে মোঃ কামাল উদ্দিন। গত পহেলা ফেব্রুয়ারি ২০২০ ইংরেজী তারিখে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই অগ্রণী দুয়ার ব্যাংক প্রতিষ্ঠানটি লক্ষিপ্রসাদ পুর্ব ইউনিয়নের প্রাচীনতম মমতাজগঞ্জ বাজারে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে এলাকার রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেসব সেবাসমূহ উল্লেখিত প্রতিষ্ঠানে গ্রাহকরা পাবেন, তা হলো সেভিংস বিজনেস একাউন্ট, জমা ও উত্তোলন, ডিপিএস সঞ্চয়ী স্কিম, রেমিটেন্স বিতরণ, বিভিন্ন ভাতা বিতরণ, ইন্স্যুরেন্স প্রিমিয়ার, স্কুল ব্যাংকিং, অনলাইন ট্রান্সফার, ঋণ বিতরণ, কিস্তি সংগ্রহ, ইকেওয়াইসি সুবিধা, বিল জমা সহ যে কোন ব্যাংকের যে কোন একাউন্টে টাকা পাঠানো হয়। উক্ত ব্যাংকের তত্ত্বাবধানে যারা রয়েছেন তারা হলেন মোঃ কামাল উদ্দিন পরিচালক, মোঃ আব্দুরব ম্যানেজার, মোঃ সাইদুল হোসেন ক্যাশিয়ার, মোছাঃ আয়শা বেগম কাস্টমার ম্যানেজার, মোছাঃ হান্না বেগম সহকারী ক্যাশিয়ার, তারেক হোসেন নাহিদ সহকারী কাস্টমার ম্যানেজার
