ক্বোরআনের আলোচনা শুনলেই সভাস্থলে ছুটে যান উদীয়মান সমাজসেবক ফখরুল
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০২:৫৫ মিঃ, মার্চ ১২, ২০২০
হযরত শাহ্ মিরাপীং (রহঃ'র) পদধুলিতে ধন্য হওয়া সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ পুর্ব ইউনিয়নের ভালুকমারা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ ফখরুল ইসলাম, পিতা মোঃ আব্দুল মালিক প্রকাশ (মানিক), মাতা মোসাম্মৎ আফতেরা বেগম,১৯৮১ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি, কিশোর বয়সে মক্তবে গিয়ে বিশ্ব মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র আল ক্বোরআন শিক্ষা গ্রহণ করলেও ক্বোরআনের প্রতি যে পবিত্র ভালোবাসা সেটা যেন তার অন্তরেই থেকে যায়। বৃহত্তর এলাকায় ক্বোরআনের কোন মাহফিল শুনলেই সকল কর্মব্যস্ততার বিরতি দিয়ে ছুটে যান সেই ক্বোরআনের মাহফিলে গিয়ে সাধ্যমত অনুদান প্রদান করে ক্বোরআন চর্চার উদ্দেশ্যে মঞ্চে উঠে ক্বোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন তিনি। ছাত্রজীবনে তিনি ১৯৮৮ ইংরেজী হইতে ৯২ ইং পর্যন্ত বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জন করেন তারপর ৯৪ ইং হইতে ৯৬ ইং পর্যন্ত মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন এরপর বিভিন্ন উচ্চ বিদ্যালয়ও লেখাপড়া করেন তিনি। তারপর শুরু হয় নিজ কর্মজীবন ৯৮ ইংরেজির দিকে বিশাল একটি কোম্পানিতে এম ডি'র দায়িত্ব নিয়ে সততা ও আদর্শের সাথে ২০০৪ ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করে চাকরি জীবনের সমাপ্তি ঘটান। তারপরে নিজ মালিকানায় মেসার্স ফখরুল এন্ড কোং নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তা আজ অব্দি পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। সামাজিক জীবনে তিনি লোভছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিঃ এর পরপর দুইবার এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভালুকমারা শাহী ঈদগাহ্ পরিচালনা কমিটির তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন, ৩৬০ অলী আউলিয়াদের মধ্যে অন্যতম অলী হযরত শাহ্ মিরাপীং (রহঃ) মাজার পরিচালনা কমিটির সাবেক দুইবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, ভালুকমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনও করেন তিনি, এবং বৃহত্তর মুলাগুলের বহুল আলোচিত সামাজিক অরাজনৈতিক সংগঠন মুলাগুল জনকল্যাণ ট্রাস্ট ও মুলাগুল স্টুডেন্ট ডেভলপমেন্ট এসোসিয়েশন এর উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন, এবং বৃহত্তর মুলাগুলের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এই উদীয়মান তরুণ, যুব সমাজের আইকন তরুণ রাজনীতিবিদ মোঃ ফখরুল ইসলাম। তাই উল্লেখ করেন জীবনে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন ও সমাজের অসহায় অধিকার বঞ্চিত মানুষের পক্ষেই কাজ করে যাবেন, এ প্রত্যাশা নিয়ে মুলাগুল তথা কানাইঘাট উপজেলাবাসীর কাছে আন্তরিকতা ও সহযোগিতা চেয়েছেন তিনি।
