বিএসবি জামালপুর ব্রাঞ্চ এর উদ্বোধন করা হলো বৃক্ষরোপণ সপ্তাহ
মোহাম্মদ আলী জিন্নাহ | ০৭:২৬ মিঃ, ফেব্রুয়ারি ২১, ২০২০
আলোকিত সমাজ চাই এই শ্লোগান সামনে রেখে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ জামালপুর ব্রাঞ্চ এর উদ্বোধন করা হলো বৃক্ষরোপন সপ্তাহ। ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১১ টায় জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে ও কলেজের নির্ধারিত স্থান জঙ্গলপাড়ায় ২ শতাধিক গাছের চারা রোপন এর শুভ উদ্ধোধন করা হয়। এ সময় জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন সপ্তাহ শুভ উদ্ধোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক,সহকারী অধ্যক্ষ সুলতান মাহমুদ ও একাডেমিক পরিচালক জিল্লুর রহমান। ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত পরিচালক সাংগঠনিক বিভাগ ফারিহা সুলতানা অমি ও জামালপুর ব্রাঞ্চের সহকারী সমন্বয়ক মোস্তাক আহম্মেদ সাগর প্রমূখ। এসময় ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ জামালপুর ব্রাঞ্চের সদস্যবৃন্দ ও অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ এর অন্যতম প্রজেক্ট টুডেস ফোর টুমোরোর। উল্লেখ্য যে জামালপুর সদর থেকে শিরু করা হলো বৃক্ষরোপন সপ্তাহ এ জেলার ৪ টি উপজেলাসহ অন্যান্য জেলায় ২০২০ সালের মধ্যে ১ লক্ষ গাছের চারা রোপন করবে বিএসবি নামে এ সংগঠন টি র নেতৃবৃন্দ
