শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান: আহমদ আলী মুকিব

akash miaji | ১০:২৫ মিঃ, ফেব্রুয়ারি ১৮, ২০২০



দেশে গনতন্ত্র ও আইনের শাসন নেই ,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন আহমদ আলী মুকিব শনিবার মধ্যে প্রাচ্য বিএনপির সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় সর্বস্তরের নেতাকর্মী শুভেচ্ছা জানাতে আসলে তিনি নেতাকর্মীদের এ আহবান জানান-- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বহির্বিশ্ব সহ দেশে সরকার বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব মধ্যে প্রাচ্য বিএনপির সাংগঠনিক দায়িত্ব মনোনীত হওয়ায় সৌদীআরব বিএনপির বিভিন্ন শহরের নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে মুকিব আরো বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ আর গু্ম, খুন, হত্যা ও বিএনপির নেতা কর্মীদের হয়রানির প্রতিবাদে তুমুল আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা ও শপথ নেন। এদিকে দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমদ আলী মুকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর যে আস্থা এবং ভরসা রেখেছেন আমি ইন-শা-আল্লাহ মধ্যপ্রাচ্য বিএনপিকে অতিতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে এর প্রতিদান দিবো। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য বিএনপি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে কাজ করে যাবো। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিনা গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। এই আন্দোলনকে গতিশীল করার জন্য প্রয়োজন গতিশীল নেতৃত্ব তাই আমরা মধ্যপ্রাচ্য বিএনপিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য মধ্যেপ্রাচ্য বিএনপিকে দেখভাল করার সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যেপ্রাচ্য বিএনপিকে ঢেলে সাজাতে দায়িত্ব দেওয়া হয়েছে । শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে


Designed & Developed by TechSolutions Plex Ltd.