শিরোনাম
জাপানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি | ০৯:৩৫ মিঃ, মার্চ ২৬, ২০১৮
বাংলাদেশ আওয়ামীলীগ জাপান আহবায়ক কমিটি উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত। গতকাল ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাপানের টোকিও বিভিও হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার পালিত করা হয়।
জাপান আওয়ামীলীগের আহ্বায়ক জুলফিকার আলী জুয়েল তরফদার এর সভাপতিত্বে , যুগ্ন- আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা নুর নবী কিরন,জাপান আওয়ামী মহিলা লীগের যুগ্ন- আহবায়ক রোজিনা জসীম,আওয়ামীলীগ নেতা মাহমুদুল হাসান প্রমুখ। এসময় বক্তরা অগনিত শহীদও বীর মুক্তিযোদ্ধের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানান।
