কানাইঘাটে শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৯:৩৪ মিঃ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
কানাইঘাটে শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ নাদিয়াতুল ক্বোরআন বাংলাদেশ মাকাতিব শিক্ষা বোর্ড এর অধীনে মুলাগুল জনকল্যাণ ট্রস্ট কর্তৃক আয়োজিত ইসলামিক শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার কান্দলা নয়াবাজার পশ্চিম মাঠে নাদিয়াতুল ক্বোরআন মুলাগুল শাখা'র সভাপতি মাওলানা জাকারিয়া আহমদ ও কান্দলা ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে ও মুলাগুল জনকল্যান ট্রাস্ট'র সভাপতি হাফিজ আহমদ মুসলিম এর পরিচালনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসার শিক্ষাসচিব হযরত মাওলানা বিলাল আহমদ সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া আহমদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মুফতি এবাদুর রহমান, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, হাফিজ সামছউদ্দিন, হাফিজ মাওলানা আব্দুল হাবিজ, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা জিয়াউর রহমান, হাফেজ মাওলানা সাহিদ আহমদ, হাফিজ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম, হাফেজ ফখরুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা আব্দুল জলিল মাওলানা আবুবক্কর, মাওলানা আব্দুল জব্বার।
