শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

পবিত্র শবে বরাত আজ

ইসলাম ডেস্ক | ০৬:২৩ মিঃ, মার্চ ৭, ২০২৩



ঢাকা: পবিত্র শবে বরাত আজ। মঙ্গলবার (৭ মার্চ) দিনগত রাতে শবে বরাত পালিত হবে।

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা শবে বরাত পালন করবেন।  

ইসলামী বিধানে পবিত্র শাবান মাসের ১৪ তারিখ রাতে শবে বরাত পালন করা হয়। শাবান মাসে শবে বরাতের পরই পবিত্র রমজান মাস শুরু হয়। তাই শাবান মাসের গুরুত্ব অপরিসীম।
 
শবে বরাত পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।  

বায়তুল মোকাররমে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবে বরাতের তাৎপর্য ও ফজিলত বিষয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন। রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে ওয়াজ করবেন মহাখালীর গাউছুল আয়ম মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।  

রাত সাড়ে ১২টায় নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাশেমী এবং রাত সোয়া ৩টায় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.