শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

৫৭ ধারায় সংশ্লিষ্টদের সম্পৃক্ততা

সংবাদ প্রতিনিধি | ০১:৪৯ মিঃ, আগস্ট ২৭, ২০১৭



দেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান মনে করেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা রাজনৈতিক উদ্দেশ্যে খুব বেশি ব্যবহার হওয়ার সুযোগ আছে। এছাড়া এই ধারার অপপ্রয়োগ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. মো. গোলাম রহমান বলেন, ‘এটার (তথ্যপ্রযুক্তি আইন) ইন্টারপ্রিটেশন অনেক ক্ষেত্রেই খুব সাবজেক্টিভ, বিশেষ করে ৫৭ ধারায় যা বলা হয়েছে। সাবজেক্টিভ হওয়ার কারণে আমরা দেখি, ন্যূনতম মানে অপরাধযোগ্য বলে মনে না হলেও কোনো কোনো ব্যক্তি ফেঁসে যাচ্ছেন’।

নির্বাচনে ‘ফেক নিউজ’ বা ভুয়া খবরের প্রভাব থাকার অভিযোগ ওঠায় বাংলাদেশের পরিস্থিতি কীরকম এ প্রসঙ্গে ড. রহমান বলেন, ‘ফেক নিউজের বিষয়টা নতুন না। এখন যুক্তরাষ্ট্রে হচ্ছে বলে বিষয়টি লাইমলাইটে এসেছে। বাংলাদেশেও পত্রপত্রিকায় ফেক নিউজ হয়েছে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে এর প্রভাব অনেক বেশি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ হচ্ছে, সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় আরোপিত। বিশেষ করে মনে হয় যেন, এটি অর্গানাইজড একটা বিষয়। ফেসবুকে অপপ্রচারের কারণে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে।
 


Designed & Developed by TechSolutions Plex Ltd.