শিরোনাম
সাবেক এমপি রফিকুল ইসলাম রনির ২৩ তম মৃত্যু বার্ষিকী পালন
আকাশ মিয়াজী | ০৭:২৮ মিঃ, সেপ্টেম্বর ১৭, ২০২১
সাবেক এমপি রফিকুল ইসলাম রনি'র ২৩ তম মৃত্যু বার্ষিকী পালন। চাঁদপুর (১) কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল ইসলাম রনি'র ২৩তম মৃত্যু বার্ষিকী পালন। গতকাল ১৭ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে ''ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম'' এর উদ্যোগে কচুয়া পৌরসভা ও ১২ টি ইউনিয়ন এর বিভিন্ন মসজিদে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদে শেষে মুসল্লীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। উল্লেখ্য রফিকুল ইসলাম রনি ১৯৯৮ সালে- ১৭ সেপ্টেম্বর কচুয়ায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার সময় ইন্তেকাল করেন। মরহুমের হাজার হাজার ভক্ত প্রতি বছর ১৭ সেপ্টেম্বর তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করেন।
