শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

 বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মো: আকাশ মিয়াজী | ১১:২৭ মিঃ, ফেব্রুয়ারি ১০, ২০২০



 বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ১১ টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় । এসময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচী। তারা আরো বলেন, অবিলম্বে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। মানববন্ধন প্রধান অতিথি ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বারের সাবেক সভাপতি আলহাজ এডভোকেট বোরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হেলাল উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এডভোকেট আশরাফ জালাল খান মনন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। আরো ছিলেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলি সফু, বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন, ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মস্তফা খান, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, ঢাকা মহানগর বারের সাবেক সভাপতি এডভোকেট আরফান উদ্দিন খান, ঢাকা বারের সাবেক সেক্রেটারি মকবুল হোসেন ফকির,ঢাকা বারের সাবেক সেক্রেটারি ওমর ফারুক ফারুকী, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক মসলেহ উদ্দিন ফকির, ঢাকা বারের সাবেক সিনিয়র এজিএস নজরুল ইসলাম,আইন ছাত্র ফোরাম প্রস্তুত কমিটির সাবেক আহব্বায়ক এডভোকেট ফরিদুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান টিটু, সাবেক সহ সভাপতি জহুরুল হাসান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আকতার হোসেন সোহেল, আহম্মাদ উল্লাহ খান জুয়েল, নুরুজ্জামান ও হিমু। আইন ছাত্র ফোরাম সাবেক সভাপতি নিহার হোসেন ফারুক, সাবেক সেক্রেটারি ইলতুতমিস সওদাগর এনি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল মোমেন মিয়া। মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম এ ফয়েজ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এডভোকেট আবজাল হোসাইন মৃধা , সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম ইলিয়াস হাওলাদার, সহ সভাপতি এডভোকেট নজরুল ইসলাম মামুন, এডভোকেট হারুনুর রশিদ, এনামুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত লিওন, সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক, দপ্তর সম্পাদক জহরুল ইসলাম জাকির। আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ঢাকা মহানগর শাখার সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ। জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ইউএইটিএস শাখার সভাপতি আতিক হাসান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট, ঢাকা মহানগর ইউনিট , সেন্ট্রাল ল কলেজ, সিটি ল কলেজ ও ঢাকা ল কলেজসহ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।


Designed & Developed by TechSolutions Plex Ltd.