আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠিত
এস এম রুবেল | ১২:৩৪ মিঃ, জানুয়ারি ৩১, ২০২০
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডে আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় এ বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামিউল হক লিটনের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক কৃষিবিদ মোঃ কামরুল আরেফিন বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোসাঃ আনোয়ারা বেগম পলি, মোঃ আমিরুল ইসলাম অফিস সুপার সিভিল সার্জন কার্যালয়,সাবেক কাউন্সিলর মোঃ মুকুল আলী, মোঃ সিরাজুল ইসলাম জার্জিসসহ বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি কৃষিবিদ মোঃ কামরুল আরেফিন তার পিতা মরহুম মনজুর আহমেদ এর স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও ক্লাসের ১ম,২য়,এবং ৩য় স্থান অধিকারী ছাত্রীদের নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ কাউসার ইসলাম
