"আগৈলঝাড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার: | ০৬:৫০ মিঃ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
অপহরণের দেড় মাস পর অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বিবেক বাড়ৈর বাড়ি থেকে ঐ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। স্কুলছাত্রীর নাম দীপা বাড়ৈ। অপহরণে অভিযুক্তের নাম তমাল বাড়ৈ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন জানান, স্কুলছাত্রীকে সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ও তমালকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় উপজেলার বাশাইল গ্রামের ভবতোষ সরকারের মেয়ে দীপা সরকারকে ২৪ আগস্ট স্কুলে যাবার পথে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতের বাবা ভবতোষ সরকার বাদী ২৮ আগস্ট অপহরণ মামলা করেন। মামলা দায়েরের পর অপহরণে অভিযুক্ত তমালের বাবা উত্তম বাড়ৈকে গ্রেফতার করেছিলেন
