শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

শরয়িতপুরে যুবকের পায়ের রগ কর্তন। ফয়সাল হাওলাদার

স্টাফ রিপোর্টারঃ | ০৮:০৬ মিঃ, জানুয়ারি ২৫, ২০২০



। শরয়িতপুরের জাজিরা উপজেলার কাজির হাটে যুবক কালু মোল্যার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে । ২২জানুয়ারী সকাল বেলা কাজির হাট বাজারের মধ্যে এঘটনা ঘটে। স্থানীয় ও কালুর স্বজনরা জানায়, প্রকাশ্য দিবালোকে কাজির হাট বাজারের কালু মোল্যার মুখে নেশা দ্রব্য দিয়ে তাকে অজ্ঞান করে মাদক ব্যবসায়ী জয় ও তার লোকজন। পরে তারা কালুর ডান পায়ের গোড়ালির রগ কেটে দেয়। কালু মোল্যার পিতার নাম মরহুম দবির মোল্যা। ফোরহাদ টেপার পিতা সিরাজ টেপা ও জয় মোল্যার পিতা আয়্যুম মোল্যা। এলাকায় তারা দীর্ঘদীন ধরে মদ,বিয়ার, ইয়াবা ও চোরাই মোটরসাইকেল বেচা-কেনা করে আসছে। এলাকাবাসী জানায় তারা বিশাল এক সিন্ডিকেট গড়ে তুলেছে। আর এই বিশাল সিন্ডিকেট এর মুল হোতা প্রায় আড়াই ডজন মামলার আসামি জসিম মোল্যা। জসিম মোল্যা ও জয় মোল্যা আপন ভাই। জসিম মোল্যার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করেন জয় মোল্যা ও ফরহাদ টেপা। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর হামলা মামলা,ঘরবাড়ি ভাংচুর ও মেরে ফেলার ভয় দেখানো হয়। এলাকাবাসী জানায় ,স্থানীয় এম,পি ও জাজিরা উপজেলা চেয়ারম্যান এর নাম ভাঙিয়ে তারা এ সকল কর্মকান্ড করে যাচ্ছেন। প্রান ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। এ ঘটনায় জাজিরা থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১৪, তারিখ-২৩-০১-২০২০ইং


Designed & Developed by TechSolutions Plex Ltd.