শিরোনাম
মাদারগঞ্জে মাদকসেবী ও জুয়াড়ীসহ আটক ৮
মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ | ১২:২৭ মিঃ, জানুয়ারি ২৩, ২০২০
জামালপুরের মাদারগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক ও জুয়াসহ ৮ জন কে আটক করে পুলিশ। মঙ্গলাবার রাত আনুমানিক ১২ ঘটিকায় এস আই সুমন চক্রবর্তীর নেতৃত্বে ও এ এস আই সুজন,ফেরদৌস, রাজিব এর সহযোগীতায় সঙ্গীয় ফোর্সসহ তাদের কে আটক করা হয়। চর নাদাগাড়ী খাজু মন্ডলের মরিচ ক্ষেত থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে। জুয়ার কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এবং নগদ প্রায় দশ হাজার টাকা পাওয়া গেছে।আটকৃতরা হচ্ছে উপজেলার সুখনগরী এলাকার আজাহার (৪০),নাদাগাড়ী এলাকার রঞ্জন (৪০), কাতলামারীর মিগু (৪৫), গাবেরগ্রামের রবিউল (২৮) ও মজনু খান (৪৫), নাদাগাড়ীর শফিকুল (২৮), মোখলেছ (২৭) ও শফিকুল ইসলাম মুক্তার (৪৭)। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার এস আই সুমন চক্রবর্তী জানান নিয়মিত ২ টি মামলায় আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।
